Ad Show
Thursday, October 28, 2021
দেওয়ানী কার্যবিধি ১৯০৮ (The Code of Civil Procedure,1908 ) Best law academy in Dhaka
দেওয়ানী কার্যবিধি written পরীক্ষার সাজেশনঃ
আসন্ন জুডিসিয়ারি ও Bar Council লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একাংশ দেয়া হল। পোস্টটি হেল্পফুল মনে হলে, আপনার প্রিয় বন্ধুর নামটি কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না, যাতে তিনিও পোস্টটি থেকে উপকৃত হতে পারেন।
১। ক) The Code of Civil Procedure,1908 এর 35A ধারায় প্রদত্ত ক্ষতিপূরণ জনিত খরচা আদায়ের পদ্দতি আলোচনা করুন।
খ) Section 35A অনুসারে কোন ক্ষতিপূরণমূলক খরচার আদেশ প্রদান করা হলে উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? আপনার উত্তর কি ভিন্ন হবে যদি আদালত খরচার আদেশ প্রদান করতে অস্বীকৃতি জানায়?
গ) একটি বেসরকারি স্কুলের শিক্ষক স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দেওয়ানী আদালতে মামলা করে তাকে চাকুরিচ্যুত করার আদেশ বেআইনি মর্মে ঘোষণাসহ চাকুরিতে পুনর্বহালের ডিক্রি পান। ডিক্রি বাস্তবায়ন না করলে ঐ শিক্ষক কি পদক্ষেপ গ্রহণ করতে পারবে?
২।ক) “২০১৭ সালে The Code of Civil Procedure,1908 সংশোধন করে দেওয়ানী মামলাসমূহে বিকল্প পদ্ধতিতে নিস্পতির দিগন্ত উন্মোচন করা হয়েছে।“ – দেওয়ানী মামলার জট নিরসনে এই সংশোধনীর ভূমিকা ব্যাখ্যাপূর্বক বিশ্লেষণ করুন।
খ) দেওয়ানী মামলার ক্ষেত্রে দ্বিতীয় রিভিশনের সুযোগ আছে কি? ব্যাখ্যা করুন।
৩। ক) দেওয়ানী প্রকৃতির মামলা (Suit of Civil Nature) বলতে কি বুঝেন?
খ) ‘A’ একটি দেওয়ানী মামলা তদ্বিরের অভাবে খারিজ আদেশের বিরুদ্ধে The Code of Civil Procedure,1908 এর আদেশ ৯ বিধি ৯ অনুযায়ী একটি দরখাস্ত দাখিল করেছেন। উক্ত দরখাস্তটিও তদ্বিরের অভাবে খারিজ হয়ে যায়। ‘A’ The Code of Civil Procedure,1908 এর ১৫১ ধারায় এই খারিজ আদেশ রদ রহিতের প্রার্থনায় একটি দরখাস্ত দাখিল করে। উচ্চ আদালতের সিদ্ধান্তের আলোকে ‘A’ এর দায়েরকৃত দরখাস্তটির আইনগত বৈধতা নিরূপণ করুন।
গ) দেওয়ানী মামলায় Cognizance গ্রহনের ক্ষেত্রে ‘Express’ এবং ‘Implied’ প্রতিবন্ধকের ধারনা উদাহরনসহ ব্যাখ্যা করুন।
৪। ক) প্লিডিংস সংশোধনের বিধান আলোচনা করুন। আরজি সংশোধনের দরখাস্ত নামঞ্জুরের বিরুদ্ধে প্রতিকার কি?
খ) ‘A’ স্বত্ব ঘোষণার দাবীতে ‘B’ এর বিরুদ্ধে মামলা করে। ‘A’ এর দাবী, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত হয়ে বংশানুক্রমিকভাবে সে নালিশি জমি ভোগদখল করে আসছে। জবানবন্দীতে ‘A’ নালিশি জমিতে তার দখল দাবী করলেও জেরায় স্বীকার করে, ‘B’ বর্তমানে নালিশি জমি দখল করে। পরবর্তীতে ‘A’ আরজি সংশোধনীর দরখাস্ত দিয়ে স্বত্বসাব্যস্তক্রমে খাস দখলের প্রার্থনা করেন। সংশোধনী দরখাস্ত মঞ্জুর বা নামঞ্জুরের পক্ষে আইনের সংশ্লিষ্ট বিধান ও নজির উল্লেখপূর্বক উত্তর দিন।
গ) স্থানীয় তদন্ত বলতে কি বোঝায়? স্থানীয় তদন্ত প্রতিবেদনের সাক্ষ্যগত মুল্য উল্লেখ করুন।
৫। ক) আপিল আদালত কখন ও কিভাবে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে? কখন একটি আপিল আদালত মামলা রিমান্ডের আদেশ প্রদান করতে পারেন? এক্ষেত্রে বিচারিক আদালতের করনীয় কি? সংশ্লিষ্ট বিধান উল্লেখ পূর্বক আলোচনা করুন।
খ) আপিলের অধিন ডিক্রির কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হতে পারে কি?
গ) তদ্বিরের অভাবে আপিল খারিজের আদেশ সরাসরি রদ ও তদ্বিরের অভাবে আপিলের একতরফা আদেশ সরাসরি রদের বিধান বর্ণনা করুন।
৬। একটি জমি বাবদ স্বত্ব ঘোষণার দাবীতে ‘ক’ সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি খারিজ করেন কারন ‘ক’ তার স্বত্ব এর ঘোষণা দলিল দাখিল করতে পারেন নাই। পড়ে ‘ক’ দলিলটি সংগ্রহ করেন। ‘ক’ কোন আদালতে কিভাবে প্রতিকার পেতে পারেন?
৭। ক) ‘Res Judicata’ ও ‘Estoppel’ এর মধ্যকার পার্থক্য নিরূপণ করুন।
খ) একতরফা ডিক্রি কি ‘Res Judicata’ হিসেবে কাজ করতে পারে?
গ) ‘অ’ তার বাড়ি ‘ই’ কে বার্ষিক ১২০০/- টাকায় ভাড়া দেয়। ২০০৫,২০০৬,২০০৭ সালের সমূদয় ভাড়া বাকি পড়ে। ২০০৮ সালে ‘অ’ ‘ই’ এর বিরুদ্ধে শুধুমাত্র ২০০৬ সালের ভাড়ার জন্য মামলা করে। ‘অ’ কি পরবর্তীতে ‘ই’ এর বিরুদ্ধে ২০০৫ বা ২০০৭ সালের ভাড়ার জন্য মামলা করতে পারবে? যুক্তিসহ উত্তর দিন।
৮। ক) মামলার ১ম শুনানির দিন পক্ষগণের মধ্যে যদি আইনগত বা ঘটনা সংক্রান্ত কোন বিচার্য বিষয় না থাকে তবে আদালত কি করতে পারেন? বিধি বিধান উল্লেখ পূর্বক উত্তর দিন।
খ) কোন শর্তে এবং কয়টি মুলতবী মোকদ্দমার কোন পক্ষকে চূড়ান্ত শুনানির পর্যায়ে মঞ্জুর করা যায়?
গ) আদালত কর্তৃক মুলতবী খরচা দেয়ার আদেশ দেয়া হলে টা জমা দিতে ব্যর্থ হলে ফলাফল কি হবে? সেক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? আইনের প্রাসঙ্গিক বিধান উল্লেখ পূর্বক উত্তর দিন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment